Arrest

অতিথিশালা থেকে ভুয়ো নথি উদ্ধার, গ্রেফতার দুই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের বিসর্জন ঘাটের কাছে ওই অতিথিশালা কর্তৃপক্ষের তরফে সম্প্রতি থানায় খবর আসে যে, সেখানে বেশ কয়েক জন ব্যক্তি ঘর বুক করে আছেন, যাঁদের আচরণ এবং কর্মকাণ্ড সন্দেহজনক। এর পরেই ওই অতিথিশালায় পুলিশি অভিযান চলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৮:৩০
Share:

—প্রতীকী চিত্র।

নিউ টাউনের টেকনো সিটি থানা এলাকার একটি অতিথিশালায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়ো নথি বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার। পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আপাতত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ক্লেইমেন ফার্নান্ডেজ় (৫৫) এবং আব্দুল খালিক নাদভি (৬৭)। চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের বিসর্জন ঘাটের কাছে ওই অতিথিশালা কর্তৃপক্ষের তরফে সম্প্রতি থানায় খবর আসে যে, সেখানে বেশ কয়েক জন ব্যক্তি ঘর বুক করে আছেন, যাঁদের আচরণ এবং কর্মকাণ্ড সন্দেহজনক। এর পরেই ওই অতিথিশালায় পুলিশি অভিযান চলে।

প্রথমে আট জন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে জানা যায়, ওই আট জন ভুয়ো নথি ব্যবহার করে কয়েকটি বড় প্রকল্পের নামে টাকা আদায়ের জন্য এসেছেন। তাঁদের কাছ থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সেগুলির মধ্যে বিপুল ভুয়ো নথি রয়েছে। যার মধ্যে রয়েছে ভুয়ো চুক্তিপত্র, রিজ়ার্ভ ব্যাঙ্ক এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অনুমতিপত্র। তদন্তকারীদের আরও ধারণা, ওই সব নথি ব্যবহার করে প্রতারণার ছক কষা হয়েছিল।

এতে সন্দেহ আরও বাড়ে তাঁদের। এর পরে দফায় দফায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নির্দিষ্ট কয়েক জন ব্যক্তির নির্দেশে তাঁরা ওই অতিথিশালায় ঘর বুক করেছিলেন। সেই সূত্র ধরে ফার্নান্ডেজ় এবং খালিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা মুম্বই এবং বিহারের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন