Lal Bazar

‘রিয়েল টাইম গ্রাউন্ড ইন্টিলিজেন্স’ থেকে ‘প্রিভেনটিভ অ‍্যারেস্ট’, ভোট পরবর্তী হিংসা এড়াতে নতুন নির্দেশিকা

থানাগুলিকে ‘রিয়েল টাইম গ্রাউন্ড ইন্টিলিজেন্স কালেক্ট করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাতে পেট্রোলিং জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২৩:৫২
Share:

লালবাজার। ফাইল চিত্র।

ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় তৎপরতা বাড়াচ্ছে কলকাতা পুলিশ। তাদের এলাকার থানাগুলিকে নজরদারি এবং তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্দেশ অমান‍্য করা হলে বিভাগীয় পদক্ষেপ করা হবে।

Advertisement

যে কোনও রকম অপ্রীতিকর ঘটনায় দ্রুত লালবাজার কন্ট্রোল রুমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে দেরি লক্ষ‍্য করা যাচ্ছে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। সেই সঙ্গে নিজের নিজের এলাকায় সর্বক্ষণ কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওসিদের। থানাগুলিকে ‘রিয়েল টাইম গ্রাউন্ড ইন্টিলিজেন্স কালেক্ট করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাতে পেট্রোলিং জোর দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, ‘নাকা চেকিং’-এর পাশাপাশি পুলিশকে প্রকাশ্য তৎপরতা দেখাতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রাখতে হবে।

লালবাজারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ডিভিশনাল ডিসি প্রতিদিনের ব‍্যবস্থাপনার রিভিউ করবেন। এ ছাড়াও অপ্রীতিকর ঘটনায় রং না দেখে ব্যবস্থা, বুলডোজারের ব্যবহার বা ভাঙচুরের ঘটনা ঘটলে ‘জ়িরো টলারেন্স’ নীতির কথাও জানানো হয়েছে। ভোটের পর থেকে বুধবার পর্যন্ত কলকাতা পুলিশে ভোট সংক্রান্ত মোট ৩৯টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭৭ জনকে। এ ছাড়াও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ‘প্রিভেনটিভ অ‍্যারেস্ট’ করা হয়েছে ২৩ জনকে। তিনটি বেআইনি অস্ত্র এবং ছ’টি গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement