রেড রোড কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার শানু

রেড রোড কাণ্ডে গ্রেফতার সাম্বিয়ার বন্ধু শানু। ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সাম্বিয়াকে গ্রেফতারের পর তাঁকে জেরা করে শানুর হদিস পায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১০:০৩
Share:

রেড রোড-কাণ্ডে গ্রেফতার করা হল সাম্বিয়া সোহরাবের বন্ধু শানুকে। ঘটনার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শানু যে ভিন্‌রাজ্যে পালিয়েছেন সেটা একপ্রকার নিশ্চিত ছিল তারা। সাম্বিয়াকে গ্রেফতারের পর তাঁকে জেরা করে এবং অন্যান্য সূত্র কাজে লাগিয়ে শানুর হদিস পায় পুলিশ। রবিবার গভীর রাতে নয়াদিল্লি থেকে শানুকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। সোমবার তাঁকে দিল্লির আদালতে তোলা হবে। সেখানে তাঁর ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এ দিনই শানুকে কলকাতায় নিয়ে আসা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। অন্য দিকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কোডা গাড়ি। পুলিশকে এই গাড়িটির কথাই জানিয়েছিলেন জনির পরিবার।

Advertisement

বুধবার সকালে রেড রোডের ওই ঘটনার কথা তিনি ও শানু জানতে পেরেছিলেন বলে রবিবারই একটি ভিডিওতে দাবি করেছিলেন সাম্বিয়ার আর এক বন্ধু জনি। ঘটনার কথা জানার পরই দু’জনেই পালিয়ে যান।

শানুর পরিবারের পক্ষ থেকে অভিযোগও জানানো হয়েছিল যে, সোহরাব পরিবার থেকে বয়ান বদলের জন্য বারবার চাপ সৃষ্টি করছে তাঁদের উপর। এমনকী, শানুকে হত্যার আশঙ্কার কথাও জানিয়েছে তাঁর পরিবার।

Advertisement

এখন প্রশ্ন উঠছে, শানু যদি ওই ঘটনায় জড়িত না থাকেন, তা হলে পালালেন কেন?

তবে শানুর গ্রেফতার এই কাণ্ডে নয়া মোড় নেবে বলে পুলিশের ধারণা। পুলিশের একাংশের মতে, দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে অনেক তথ্য উঠে আসতে পারে।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• ছক কষেই জালে সাম্বিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement