প্রয়াত ছায়াশিল্পী

প্রয়াত হলেন ‘ছায়াজুটি’-র অন্যতম অমর-সব্যসাচী জুটির সব্যসাচী সেন। ফুসফুসের ক্যানসারে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল সাতষট্টি বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০১:৫৬
Share:

প্রয়াত হলেন ‘ছায়াজুটি’-র অন্যতম অমর-সব্যসাচী জুটির সব্যসাচী সেন। ফুসফুসের ক্যানসারে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল সাতষট্টি বছর।

Advertisement

পেশায় আইনজীবী সব্যসাচী হ্যান্ড শ্যাডোগ্রাফির পাশাপাশি ম্যাজিক, কথা বলা পুতুল ও মিমিক্রি নিয়ে গবেষণা করেন। ১৯৮৮ সালে ‘ছায়াজুটি’-র প্রথম প্রদর্শন। দু’টি হাত ও কুড়িটি আঙুলে নীতিগল্প, নেলসন ম্যান্ডেলার লড়াই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুরন্ত ইনিংস, পথ নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণের মতো বিষয় তুলে ধরেছেন দর্শকদের সামনে। মধ্যপ্রদেশ পর্যটন, কলকাতা লিটারারি মিটের হয়েও কাজ করেছেন তাঁরা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’-এও দেখা গিয়েছে এই জুটিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement