গৃহবধূর মৃত্যুতে গ্রেফতার স্বামী-সহ ৩

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার চকবাইবাগ এলাকায়। মৃতার নাম ইন্দ্রাণী বাগ (২৮)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০২:০৭
Share:

ইন্দ্রাণী বাগ

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার চকবাইবাগ এলাকায়। মৃতার নাম ইন্দ্রাণী বাগ (২৮)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে চকবাইবাগ এলাকার বাসিন্দা সুমন বাগের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দ্রাণীর। এর বেশ কয়েক বছর আগে থেকেই ইন্দ্রাণীর সঙ্গে পরিচয় ছিল সুমনের। ইন্দ্রাণীর বাবা মাধব মাকালের অভিযাগ, বিয়ের পর থেকে নগদ টাকা-সহ নানা জিনিস চেয়ে ইন্দ্রাণীর উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। সম্প্রতি একটি দামি মোবাইল ও মোটরসাইকেলের জন্য ইন্দ্রাণীর উপরে নানা ভাবে চাপ দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাধববাবুদের ফোনে জানানো হয়, ইন্দ্রাণী অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সুমনের বাড়িতে এসে মাধববাবু দেখেন, ইন্দ্রাণীর নিথর দেহ ঘরের মেঝেতে রাখা রয়েছে। তার পরেই বিষ্ণুপুর থানা খবর দেওয়া হয়।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে ইন্দ্রাণীকে খুন করা হয়েছে। ইন্দ্রাণীর বাবা মাধববাবুর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়েছে। ওই রাতেই ইন্দ্রাণীর স্বামী সুমন, শ্বশুর শঙ্কর বাগ ও শাশুড়ি বেলাপতি বাগকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে

জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement