Kolkata airport lift malfunction

মেরামতির সময় দড়ি ছিঁড়ে লিফ্‌ট পড়ল নীচে! কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় গুরুতর জখম ৩ কর্মী ভর্তি হাসপাতালে

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে এক জনের পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। দু’জনের মাথায় আঘাত এবং শরীরের নিম্নাংশে গুরুতর চোট হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৬:৩৭
Share:

কলকাতা বিমানবন্দর। —ফাইল চিত্র।

মেরামতি চলাকালীন কলকাতা বিমানবন্দরের ভিতরে লিফ্‌টের দড়ি ছিঁড়ে বিপত্তি ঘটল। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনার গুরুতর জখম হয়েছেন তিন জন মেরামতি কর্মী!

Advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এয়ারপোর্টের বাস লাউঞ্জের ৩৪ নম্বর লিফ্‌টে। এই লিফ্‌টটি মেরামতির জন্য কয়েক দিন ধরেই বন্ধ ছিল। মেরামতির কাজ চলাকালীন হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। দুর্ঘটনায় জখম হন কয়েক জন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে এক জনের পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। দু’জনের মাথায় আঘাত এবং শরীরের নিম্নাংশে গুরুতর চোট হয়েছে। এঁদের মধ্যে এক জনের স্নায়ুতন্ত্র আঘাতের আশঙ্কা করা হচ্ছে। তিন জনেই হাসপাতালে চিকিৎসাধীন। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত ১৯ মার্চ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ভবনে লিফ্‌ট দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement