নিউ টাউনের ঘটনায় ধৃত আরও ১

নিউ টাউনে প্রাক্তন বিচারপতির দেহরক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় রবিবার রাতে আরও এক জনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। ধৃতের নাম আসগর আলি গাজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০০:১৬
Share:

নিউ টাউনে প্রাক্তন বিচারপতির দেহরক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় রবিবার রাতে আরও এক জনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। ধৃতের নাম আসগর আলি গাজি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের দেহরক্ষীকে গালিগালাজ ও হুমকি দিয়েছিল সিন্ডিকেটের এক দল যুবক। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীমবাবুর বাড়ির সামনে দাঁড়ানো একটি বালি বোঝাই লরিকে ওই দেহরক্ষী অন্যত্র সরে যেতে বলেছিলেন। অভিযোগ, তার পরেই কয়েক জন যুবক প্রাক্তন বিচারপতির বাড়ির সামনে এসে তাঁর দেহরক্ষীকে হুমকি দেয়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে
আনসার আলি মোল্লা নামে এক জনকে রবিবার দুপুরেই পুলিশ গ্রেফতার করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement