ঋতরাজ্ঞীকে উপহার অধীর চৌধুরীর

আঙুলে চেপে বসা ইমিটেশনের আংটিটাও খুলে নিয়েছিল ডাকাতরা। তাতে খুব ব্যথা পেয়েছিল সে। ন’বছরের সেই ঋতরাজ্ঞী বর্মনকে তার নাম খোদাই করা সোনার হার উপহার দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৯
Share:

আঙুলে চেপে বসা ইমিটেশনের আংটিটাও খুলে নিয়েছিল ডাকাতরা। তাতে খুব ব্যথা পেয়েছিল সে। ন’বছরের সেই ঋতরাজ্ঞী বর্মনকে তার নাম খোদাই করা সোনার হার উপহার দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একটি কেকও দেন। তাতেও ঋতরাজ্ঞীর নাম লেখা। মঙ্গলবার দুপুরে দিল্লির বিমান ধরতে যাওয়ার পথে অধীরবাবু ঋতরাজ্ঞীদের বাড়িতে যান। ছোট্ট মেয়েটা ঘুমোচ্ছে শুনে তার সঙ্গে আর দেখা করতে চাননি অধীরবাবু। তার ঠাকুরমা উমা বর্মনের হাতেই সোনার হার ও কেকটি তুলে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement