ঝুলন্ত দেহ উদ্ধার

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার, হেস্টিংস থানা এলাকার আচম্বিৎ শাহ রোডে। মৃতার নাম বীণা সিংহ (৩২)। পুলিশ জেনেছে, কিছু দিন ধরেই বীণাদেবীর সঙ্গে তাঁর স্বামী হরিশঙ্কর সিংহের বনিবনা হচ্ছিল না। পরিজনেরা পুলিশকে জানান, বুধবার রাতে বাড়িরই একটি ঘরে বীণাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হরিশঙ্কর। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘরে একটি সুইসাইড নোট মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৫ ০১:০৭
Share:

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার, হেস্টিংস থানা এলাকার আচম্বিৎ শাহ রোডে। মৃতার নাম বীণা সিংহ (৩২)। পুলিশ জেনেছে, কিছু দিন ধরেই বীণাদেবীর সঙ্গে তাঁর স্বামী হরিশঙ্কর সিংহের বনিবনা হচ্ছিল না। পরিজনেরা পুলিশকে জানান, বুধবার রাতে বাড়িরই একটি ঘরে বীণাদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হরিশঙ্কর। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘরে একটি সুইসাইড নোট মিলেছে। তবে তাতে মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি বীণাদেবী। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন বীণাদেবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement