দশম শ্রেণির ছাত্র খুনে ধৃত দুই নাবালক

দশম শ্রেণির এক ছাত্রের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনেই নাবালক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুরে ওয়াটগঞ্জের পদ্মপুকুর থেকে বছর পনেরোর সাগর সিংহ নামে এক কিশোরের দেহ উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতেই মৃত কিশোরের পরিবারের তরফ থেকে তার দুই বন্ধু-সহ সাত জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৪
Share:

দশম শ্রেণির এক ছাত্রের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দু’জনেই নাবালক বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুরে ওয়াটগঞ্জের পদ্মপুকুর থেকে বছর পনেরোর সাগর সিংহ নামে এক কিশোরের দেহ উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতেই মৃত কিশোরের পরিবারের তরফ থেকে তার দুই বন্ধু-সহ সাত জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ওই দিন রাতেই এফআইআরে নাম থাকা ওই দুই কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের জুভেনাইল আদালতে পেশ করা হলে বিচারক তাদের হোমে পাঠানোর নির্দেশ দেন।

সাগরের পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুরে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরে সাগরের এক বন্ধু বাড়িতে ফোন করে জানায়, ওয়াটগঞ্জের পদ্মপুকুরে সাগরের দেহ পাওয়া গিয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে সাগরের পরিবারের অভিযোগ, ওই বন্ধুরাই ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে সাগরকে।

Advertisement

পুলিশের দাবি, ধৃতরা সকলেই দশম শ্রেণির ছাত্র। একটি কোচিং সেন্টারে সাগরের সঙ্গে এক সঙ্গে টিউশন নিত যেত তারা। তবে পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ওই ছাত্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে। এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের অভিযোগ দায়ের করার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।’’ বাকি অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি? এক পুলিশ অফিসারের কথায়, ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুরো ঘটনা জানার জন্য। ওই ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ মিললেই গ্রেফতার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement