এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার, গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ঘটনা। মৃতার নাম পাপিয়া হাজরা (২১)। খুনের অভিযোগে তাঁর স্বামী, শাশুড়ি ও দেওর গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম অশোক, মায়া ও অমিত হাজরা। পুলিশ জানায়, এ বছরই অশোক ও পাপিয়ার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হত তাঁর উপরে। রবিবার পাপিয়ার দেহ উদ্ধারের পরে তাঁর বাবা অসিত বাগ মেয়েকে খুনের অভিযোগ করেন। সোমবার আদালতে ধৃতদের ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত হয়।