অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি এক মহিলার তিনবছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল কাঁথি আদালতের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট। বুধবার বিচারক দীপ্তেন্দ্র নারায়ণ মিত্র বাংলাদেশের জিনাদা জেলার বাসিন্দা সাবিনা ইয়াসমিন ওরফে রূপাকে এই সাজা দেন। জানা গিয়েছে, জিনাদা নাসিমবাজারের বাসিন্দা রূপাকে ২০১২ সালের ১১ সেপ্টেম্বর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।