কংগ্রেসের কর্মিসভায় অধীর

বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিধানসভা ভিত্তিক কর্মিসভা করতে চলেছে পূর্ব মেদিনীপুর কংগ্রেস। আগামী ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে কর্মিসভা করতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার আগে শনিবার জেলার তমলুক বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে সভা করবেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৯
Share:

বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিধানসভা ভিত্তিক কর্মিসভা করতে চলেছে পূর্ব মেদিনীপুর কংগ্রেস। আগামী ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে কর্মিসভা করতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার আগে শনিবার জেলার তমলুক বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে সভা করবেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি জানান, ‘‘আগামী রবিবার কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি সভাগৃহে দলের সব জেলা কমিটি সদস্য, মহকুমা, ব্লক সভাপতি ও কাঁথি মহকুমার নেতা -কর্মীদের নিয়ে সভা করবেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। এছাড়াও দলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য জেলার বিধানসভা এলাকা ভিত্তিক কর্মীসভা করার কর্মসূচি নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement