কাঁথিতে সভা করবেন অধীর

নন্দীগ্রামের পরে এ বার অধিকারী পরিবারের খাসতালুক কাঁথিতে সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আগামী রবিবার কাঁথি ব্লক কংগ্রেসের রাজনৈতিক সম্মেলনে অধীর পূর্ব মেদিনীপুরের অধিকারী দুর্গকে আক্রমণ শানাতে পারেন। সাম্প্রতিক অতীতে কাঁথিতে সভা করেননি অধীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪৪
Share:

নন্দীগ্রামের পরে এ বার অধিকারী পরিবারের খাসতালুক কাঁথিতে সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

আগামী রবিবার কাঁথি ব্লক কংগ্রেসের রাজনৈতিক সম্মেলনে অধীর পূর্ব মেদিনীপুরের অধিকারী দুর্গকে আক্রমণ শানাতে পারেন। সাম্প্রতিক অতীতে কাঁথিতে সভা করেননি অধীর। কিন্তু কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর নাম যে ভাবে সারদা-কাণ্ডে জড়িয়েছে, বিধানসভা ভোটের আগে তা নিয়ে তৃণমূলকে আক্রমণেই অধীর জোর দেবেন বলে কংগ্রেস সূত্রের খবর। পরীক্ষা চলায় মাইক ব্যবহার বন্ধ থাকায় কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সংহতি হলে অধীরের সভা করার কথা। অধীর বৃহস্পতিবার বলেন, ‘‘কাঁথি পুরসভায় টাকা তছরূপের অভিযোগ উঠছে, সারদায় নামও জড়িয়েছে। রাজ্য সরকার কী ভাবে কাঁথির মানুষের সঙ্গে প্রতারণা করছে, সেটাই মানুষকে বোঝাব।’’ অধীরের দুর্গ মুর্শিদাবাদে শিশির-পুত্র তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা কাঁথিতে এই সভা হচ্ছে বলে স্থানীয় কংগ্রেস কর্মীরা উৎসাহী। তবে কাঁথিকে অধিকারীদের খাসতালুক বলতে নারাজ অধীরের কটাক্ষ, ‘রাজ্যে কোথাও কারও তালুক নেই। ফলে আমাদের সব জায়গায় মানুষের কাছে যেতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement