ক্রীড়া প্রতিযোগিতা

গণেশ পুজো উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হল। ঘাটালের শীতলপুরের ওই প্রতিযোগিতায় স্থানীয় স্কুলের ছেলে-মেয়েরা যোগ দেয়। বিতরণ করা কম্পিউটারও। স্থানীয় যুবক অজয় মাঝির উদ্যোগে এ দিন কম্পিউটার বিলি করা হয়।

Advertisement
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৯
Share:

গণেশ পুজো উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা হল। ঘাটালের শীতলপুরের ওই প্রতিযোগিতায় স্থানীয় স্কুলের ছেলে-মেয়েরা যোগ দেয়। বিতরণ করা কম্পিউটারও। স্থানীয় যুবক অজয় মাঝির উদ্যোগে এ দিন কম্পিউটার বিলি করা হয়। অজয়বাবু বলেন, ‘‘আর্থিক অভাবে আমাকে পড়া বন্ধ করে দিতে হয়েছিল। তাই গ্রামের ছেলে-মেয়েরা যাতে বর্তমান যুগের সঙ্গে নিজেদের তৈরি করতে পারে, তার জন্য আমার এই উদ্যোগ।’’ শীতলপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস জানা বলেন, “আমাদের স্কুলে কম্পিউটার ছিল না।এবার থেকে প্রতিদিন নিয়ম করে ছেলেদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement