ভাইকে খুনে অভিযুক্ত দাদার পুলিশ হেফাজতের নির্দেশ হল। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। গত ২২ জুন রাতে শালবনির রাউতোড়ায় খুন হন বছর চব্বিশের গণেশ পাত্র। গুরুতর জখম হন তাঁর বৃদ্ধা মা কল্পনাদেবী। ঘটনার পরই বাড়ি থেকে পালায় কল্পনাদেবীর বড় ছেলে মানস। এক মাস পালিয়ে বেড়ানোর পর সোমবার সকালে বাঁধগড়ায় মানসকে দেখেন স্থানীয়রা। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দিন একই খাটে ঘুমোচ্ছিল মানস এবং গণেশ। কল্পনাদেবী ঘুমিয়েছিলেন বাড়ির উঠোনে। কেন ভাইকে মানস খুন করল, খতিয়ে দেখছে পুলিশ।