নির্বাচিত ঘাটালের ছেলে

আইএফএ-র আবাসিক শিবিরে থাকার সুযোগ পেল ঘাটালের খুদে ফুটবলার সুমন দাস। রাজ্যের যে ৩০ জন সম্ভাবনাময় ফুটবলার এই সুযোগ পেয়েছে, তার মধ্যে সুমন অন্যতম।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০০:৩৩
Share:

মেদিনীপুর সদর মহকুমা ফুটবল লিগে মেদিনীপুর স্পোর্টিং ক্লাব ৭-১ গোলে হারাল সোনালি অতীতকে। মেদিনীপুরে। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

আইএফএ-র আবাসিক শিবিরে থাকার সুযোগ পেল ঘাটালের খুদে ফুটবলার সুমন দাস। রাজ্যের যে ৩০ জন সম্ভাবনাময় ফুটবলার এই সুযোগ পেয়েছে, তার মধ্যে সুমন অন্যতম। সম্প্রতি বারাসতে আইএফএ-র এক শিবিরে ডাক পেয়েছিল জেলার চারজন খুদে ফুটবলার। ফুটবল প্রতিভা খুঁজতে জেলায় জেলায় শিবির করেছিল আইএফএ। গত জুলাইয়ে মেদিনীপুরে ট্রায়ালে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের প্রতিভাবান ফুটবলাররা আসে। সব মিলিয়ে ৪২ জন ফুটবলারকে কাছ থেকে দেখেন আইএফএ-র প্রশিক্ষকরা। তারপর পশ্চিম মেদিনীপুরের চার জনকে বাছাই করে বারাসতে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি সেখানে ট্রায়ালের পরে সুমন আইএফএ-র অ্যাকাডেমিতে থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে। জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে চার জনকে নিয়ে বারাসতে গিয়েছিলেন রতিকান্ত মাহাতো। তিনি বলেন, “ঘাটালের সুমন ওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে। এটা খুবই ভাল খবর।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement