খাদ্যসুরক্ষায় নব-নথিভুক্তিকরণের অনুসন্ধানে সিভিক-ভলেন্টিয়ার প্রশিক্ষণ শিবির হল এগরা-২ ব্লকের সভাঘরে। সোমবার এই শিবিরে ব্লকের মোট ৮৪ জন সিভিক ভলেন্টিয়ার ও ৮ জন সুপারভাইজার যোগ দেন। উপস্থিত ছিলেন এগরা-২ ব্লকের বিডিও মৃণ্ময় মণ্ডল, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরতি মুন্ডা, ব্লক কো-অপারেটিভ ইন্সপেক্টর গৌরাঙ্গ সেনগুপ্ত প্রমুখ।