পোশাক দেখে নিখোঁজ বাবার দেহ শনাক্ত

সুতাহাটার ঢেকুয়া থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা গেল। মৃতের নাম অষ্ট নস্কর(৪৫)। গত বৃহস্পতিবার দুপুরে ঢেকুয়ার একটি পুকুরে তাঁর দেহ উদ্ধার হয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ভবানীপুর থানায় অষ্টবাবুর নিখোঁজ থাকার বিষয়ে অভিযোগও দায়ের হয়। দেহ উদ্ধারের খবর পেয়ে অষ্টবাবুর দুই ছেলে হলদিয়া মহকুমা হাসপাতালে গিয়ে বাবার দেহ শনাক্ত করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:১৮
Share:

সুতাহাটার ঢেকুয়া থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা গেল। মৃতের নাম অষ্ট নস্কর(৪৫)। গত বৃহস্পতিবার দুপুরে ঢেকুয়ার একটি পুকুরে তাঁর দেহ উদ্ধার হয়। গত ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ভবানীপুর থানায় অষ্টবাবুর নিখোঁজ থাকার বিষয়ে অভিযোগও দায়ের হয়। দেহ উদ্ধারের খবর পেয়ে অষ্টবাবুর দুই ছেলে হলদিয়া মহকুমা হাসপাতালে গিয়ে বাবার দেহ শনাক্ত করে। অষ্টবাবুর বাড়ি হাওড়ার সাঁকরাইলের চুনাভাটি গ্রামে। হলদিয়ার ভবানীপুর থানার কষবেড়িয়ায় এইচপিএল লিঙ্ক রোডের ধারে তাঁর ট্যাঙ্কার মেরামতি ও ট্যাঙ্কার তৈরির ওয়ার্কশপ রয়েছে। সেখানেই দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি। শুক্রবার মৃতদেহ ময়না-তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঢেকুয়ার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের সামনে একটি কচুরিপানা ভর্তি পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। যদিও সেই সময় তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, অষ্টবাবুকে খুন করা হয়ে থাকতে পারে। রুজু হয়েছে খুনের মামলাও। মতদেহের ময়না-তদন্তের রিপোর্ট পাওয়া গেলে কী ভাবে অষ্টবাবুকে খুন করা হয়েছে, তা জানা যাবে। ঘটনায় এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মৃতের ছোট ছেলে সুভাষ নস্কর বলেন, ‘‘বছর তিনেক আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। ২০০৯ সাল থেকে দাদা ও বাবার সঙ্গে আমরা হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোড এলাকায় থাকি। গত ২৯ সেপ্টেম্বর বাবা বাজার যাওয়ার নাম করে ওয়ার্কশপ থেকে বেরিয়ে যান। তারপর থেকে আর বাবার খোঁজ পাওয়া যায়নি।’’ সুভাষের কথায়, ‘‘কী ভাবে বাবার মৃত্যু হল তা পুলিশ তদন্ত করে দেখুক। বাবার মৃতদেহ এতদূরে কী করে এল তাও বুঝতে পারছি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement