বাবাকে কুপিয়ে খুনের নালিশ, গ্রেফতার ছেলে

বাবাকে দা দিয়ে কোপ মেরে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি বুধবার সকালে চন্দ্রকোনা থানার কুঁয়াপুরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক পাত্র(৫১)। ঘটনার পর মানিকবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের ছেলে কাজু পাত্রকে গ্রেফতার করেছে।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০১:৫৯
Share:

বাবাকে দা দিয়ে কোপ মেরে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি বুধবার সকালে চন্দ্রকোনা থানার কুঁয়াপুরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক পাত্র(৫১)। ঘটনার পর মানিকবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের ছেলে কাজু পাত্রকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাজে না গিয়ে সকাল থেকে মদ খাওয়া নিয়ে ছেলে-বাবার গণ্ডগোল ছিল নিত্যদিনের ঘটনা। অভিযুক্ত কাজু নিজের জমিতে চাষ-সহ অনান্য কাজ করেন। আর মানিকবাবু মজুরির কাজ করতেন। মঙ্গলবার রাত থেকে মদ খাওয়া নিয়ে বাবার সঙ্গে ঝামেলা হয় কাজুর। ফের বুধবার ভোরে মদ খাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়। সেই সময়ই কাজু দা দিয়ে বাবার মাথায় আঘাত করে বলে অভিযোগ। পরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মানিকবাবুর। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কাজু। খবর পেয়ে চন্দ্রকোনা থানা থেকে পুলিশ ঘটানস্থলে আসে। মৃতের স্ত্রী তথা মঞ্জু পাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজু পাত্রকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement