এগরা-১ ব্লকের বিডিও বদলির নির্দেশ এল। প্রশাসন সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই এগরা-১ ব্লকের বিডিও গৌতম স্যান্যালকে বদলি করা হয় হুগলির বলাগড় ব্লকের বিডিও হিসেবে। জানা যায় এগরা-১ ব্লকের নতুন বিডিও হয়ে আসছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকের বিডিও পার্থ মণ্ডল।