বধূ মৃত্যুতে স্বামী, শ্বশুরের কারাদণ্ড

বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামী- শ্বশুরের কারাদণ্ড হল। শুক্রবার এই সাজা ঘোষণা করেন মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শান্তনু মুখোপাধ্যায়। ঘটনাটি সবংয়ের কুন্দ্রা গ্রামের। ২০১৩ সালের ২১ জুন মিতালী চৌধুরী নামে ওই বধূর অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পুড়িয়ে মেরেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:১৮
Share:

বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামী- শ্বশুরের কারাদণ্ড হল। শুক্রবার এই সাজা ঘোষণা করেন মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শান্তনু মুখোপাধ্যায়। ঘটনাটি সবংয়ের কুন্দ্রা গ্রামের। ২০১৩ সালের ২১ জুন মিতালী চৌধুরী নামে ওই বধূর অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ ছিল, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পুড়িয়ে মেরেছে। মৃতার বাবা নিতাই মাঝির অভিযোগের ভিত্তিতে স্বামী, শ্বশুর, ননদ ও নন্দাইয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়। সরকারপক্ষের আইনজীবী শান্তি দত্ত জানান, তথ্যপ্রমাণের অভাবে ননদ এবং নন্দাইকে বেকসুর খালাস দিলেও গত ৯ জুন স্বামী এবং শ্বশুরকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার সাজা ঘোষণা হয়। পেশায় শিক্ষক স্বামী অনুপ চৌধুরীর ১০ বছর এবং শ্বশুর পদ্মলোচন চৌধুরীর সাত বছর কারাদণ্ডের নির্দেশ হয়। মিতালী-অনুপের বিয়ে হয়েছিল ২০১১ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement