শালবনি

মহিলা খুনে ধৃত ছেলে ও জামাই

এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তাঁর ছেলে ও জামাইকে। শালবনি থানার চকতারিণীতে নিহতের নাম মালতী দিগার (৪৩)। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে রাজু দিগার এবং জামাই বাপি দেউরকে। মালতীদেবীর ভাই শ্যাম দোলুইয়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই দু’জনকে ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share:

এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তাঁর ছেলে ও জামাইকে। শালবনি থানার চকতারিণীতে নিহতের নাম মালতী দিগার (৪৩)। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে রাজু দিগার এবং জামাই বাপি দেউরকে। মালতীদেবীর ভাই শ্যাম দোলুইয়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই দু’জনকে ধরে।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশও এক প্রকার নিশ্চিত যে মালতীদেবীকে খুনঅ করা হয়েছে। খুনের উদ্দেশ্য অবশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশের একাংশের ধারণা, টাকার লোভে মালতীদেবীকে খুন করা হয়ে থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে সত্যিটা জানা যাবে বলে অনুমান পুলিশের। বৃহস্পতিবার রাতে ধৃত রাজু ও বাপিকে শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করে হেফাজতে চায় পুলিশ। ছ’দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখেন, বাড়ির উঠোনে মালতীদেবীর দেহ পড়ে রয়েছে। গলায় কাপড় জড়ানো। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দেহ দেখেই পুলিশ অনুমান করে, এটি আত্মহত্যার ঘটনা নয়। আত্মহত্যা বলে যাতে মনে হয়, সেই জন্য খুনের পর কেউ বা কারা গলায় কাপড় জড়িয়ে দিয়েছে।

Advertisement

মালতীদেবীর স্বামী পূর্ত দফতরে কাজ করতেন। স্বামী মারা যাওয়ার পর তিনি কাজ পান। মালতীদেবীর মৃত্যুর খবর পেয়ে শালবনি থানায় আসেন শ্যাম দোলুই। শ্যাম মালতীদেবীর ভাই। শ্যাম পুলিশকে জানান, ঠিকমতো তাঁর দিদির দেখভাল করত না রাজু। পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে শ্যামের দাবি, তাঁর দিদিকে খুন করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শ্যামের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয় মালতীদেবীর ছেলে-জামাইকে। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ বলা অসম্ভব। তবে দেহটি যে ভাবে, যেখানে পড়ে ছিল, তা থেকে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা নয়, খুন। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement