বাল্যবিবাহ রোধে বুধবার শিবির হল শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলে। তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে একটি নাটক মঞ্চস্থ হয়। নাম ‘তিনটি মেয়ের গল্প’। শিবিরে হাজির ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মঙ্গলপ্রসাদ মল্লিক, শালবনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তাপস দাস, স্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী প্রমুখ।