টুকরো খবর

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। মঙ্গলবার সকালে কান্দি-ডাকবাংলা রাজ্য সড়কের উপর সাটিতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নজরুল হক (৬৩)। ওই ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে লিপন শেখও জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ছেলেকে নিয়ে মোটরবাইকে চেপে কান্দিতে রান্নার গ্যাস আনতে যাচ্ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০১:৫১
Share:

ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কান্দি

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর। মঙ্গলবার সকালে কান্দি-ডাকবাংলা রাজ্য সড়কের উপর সাটিতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নজরুল হক (৬৩)। ওই ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে লিপন শেখও জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ছেলেকে নিয়ে মোটরবাইকে চেপে কান্দিতে রান্নার গ্যাস আনতে যাচ্ছিলেন। সেই সময় বালি বোঝাই লরিটি তাঁদের ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা জখম দু’জনকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে নজরুল হকের মৃত্যু হয়। জখম ওই যুবক ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘাতক ট্রাকটিকেআটক করেছে। তবে চালক পলাতক। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।

Advertisement

ধৃত যুবক

Advertisement

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে করিমপুরে। অভিযুক্তের নাম সম্রাট বিশ্বাস। বাড়ি ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। সম্প্রতি ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। পরে বিয়ের প্রসঙ্গ উঠতেই সে বেঁকে বসে। তারপরেই ওই নাবালিকা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

দুর্ঘটনায় জখম

নিজস্ব সংবাদদাতা • বেলদা

বাস ও ট্রাক্টরের সংঘর্ষে জখম হলেন ১৩ জন। মঙ্গলবার সকালে বেলদার শ্যামপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দিঘা থেকে মেদিনীপুর যাওয়ার পথে ওড়িশাগামী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। আহত হন দুই গাড়ির চালক, সহকারী-সহ ১৩ জন। তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই যাত্রীর আঘাত গুরুতর।

উদ্ধার সদ্যোজাত

নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

কান্নার আওয়াজ শুনে সদ্যোজাত শিশুকে উদ্ধার করল স্থানীয়েরা। মঙ্গলবার দুপুরে তাহেরপুরের কালীনারায়ণপুরে চূর্ণি নদীর ধারে কচুরিপানার উপরে ভেসে ছিল শিশুটি। পরে তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সুপার অতীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘‘শিশুটি এসএনসিউয়ে চিকিৎসাধীন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’’

খুন প্রৌঢ়

সোমবার সন্ধ্যায় নমাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এক প্রৌঢ়কে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। লালগোলার চণ্ডীপুর-ডিহিপাড়া গ্রামের ৫৫ বছরের ওই প্রৌঢ়ের নাম খোস মহম্মদ। ওই ঘটনায় পুলিশ আনিকুল শেখ ও তাঁর জামাই জিয়ারুল হককে গ্রেফতার করেছে। বাকি চার অভিযুক্ত পলাতক। জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে।

গলাকাটা দেহ উদ্ধার

ধানখেত থেকে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে শরৎ সর্দার নামে (২৭) ওই যুবকের জীবনতলা এলাকার খুঁচিতলা গ্রাম থেকে দেহটি মেলে। তাঁর বাড়ি ওই এলাকায়। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement