Accident in Karimpur

খালাসির হাতে স্টিয়ারিং দিয়ে বসেছিলেন চালক! করিমপুরে বাসের ধাক্কায় পিষ্ট বাইক আরোহী

পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক সুধীর প্রতি দিনের মতোই শনিবার ভোরে করিমপুর কিসান মান্ডিতে নিজের জমির সব্জি বিক্রি করতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৪৩
Share:

— প্রতীকী চিত্র।

ডোমকল-কলকাতা রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের। শনিবার সকালে নদিয়ার করিমপুরে প্রাণ হারান ওই বাইকের আরোহী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুধীর মণ্ডল। তাঁর বয়স ৫৯ বছর। অভিযোগ, দুর্ঘটনার সময় চালকের পরিবর্তে এক অনভিজ্ঞ খালাসি গাড়িটি চালাচ্ছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত বালিয়া শিশা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক সুধীর প্রতি দিনের মতোই শনিবার ভোরে করিমপুর কিসান মান্ডিতে নিজের জমির সব্জি বিক্রি করতে গিয়েছিলেন। সব্জি বিক্রি করে বাইকে চেপে বাড়ি ফেরার পথে নাটনা মোড়ের কাছে ঘটে দুর্ঘটনা। উল্টোদিক থেকে এসে বাসটি সুধীরের বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের দাবি, বাসের চালক খালাসির হাতে স্টিয়ারিং ছেড়ে দিয়েছিলেন। ট্রাফিক নিয়মের তোয়াক্কা না-করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই এই কাণ্ড হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement