Murshidabad Death Row

কলাবাগান থেকে প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার! মুর্শিদাবাদের গ্রামে শোরগোল

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ বছর। শারীরিক ভাবে প্রতিবন্ধী ওই মহিলা মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলাবাগান থেকে প্রতিবন্ধী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার! বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। খুন না আত্মহত্যা, সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছোয়নি পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ বছর। শারীরিক ভাবে প্রতিবন্ধী ওই মহিলা মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ওই আত্মীয়ের বাড়ির দূরত্ব কম। কিন্তু অনেক ক্ষণ কেটে যাওয়ার পরেও মেয়ে বাড়ি ফিরছে না দেখে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যেরা। খোঁজখবর শুরু হয়।

রাতে এলাকা তন্নতন্ন করে খোঁজার পর গ্রাম সংলগ্ন একটি কলাবাগানে যুবতীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধারের সময় দেহটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। খবর পেয়ে রাতেই হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement

তবে পরিবারের দাবি, যুবতীকে খুন করা হয়েছে। স্বাভাবিক ভাবেই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। গ্রামবাসীদের দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement