Husband-Wife Death in Murshidabad

স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী! বড়ঞায় জোড়া দেহ উদ্ধার, পুলিশের হাতে আটক মৃতার শাশুড়ি

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত দম্পতির নাম তাপস দাস (৪৫) ও তাপসী দাস (৪২)। প্রতিবেশীদের দাবি, দীর্ঘ দিন ধরেই ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। শনিবার রাতে তা চরম আকার নেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন করার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। রবিবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার পছিপাড়া গ্রামে এ নিয়ে শোরগোল। পুলিশ গিয়ে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করেছে। তদন্তের খাতিরে মৃতার শাশুড়িকে আটক করেছে তারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত দম্পতির নাম তাপস দাস (৪৫) ও তাপসী দাস (৪২)। প্রতিবেশীদের দাবি, দীর্ঘ দিন ধরেই ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। শনিবার রাতে তা চরম আকার নেয়। অভিযোগ, তাপসীকে মারধর করা হচ্ছিল। তাঁর কান্না, চিৎকার থামাতে মুখে কাপড় গুঁজে দেওয়া হয় তার পর ধারালো অস্ত্র দিয়ে মহিলার শরীরে এলোপাথাড়ি কোপ মার হয়। তার কিছু ক্ষণ পর মহিলার স্বামী তাপসকে ঘরে গিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

রবিবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তাপসীর দেহ উদ্ধার করে। ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাপসকেও। দু’টি দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাপসীকে খুনের নেপথ্যে স্বামী ছাড়াও শাশুড়ির হাত রয়েছে। পারিবারিক অশান্তির জেরে পরিকল্পিত ভাবে মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দম্পতির সন্তান এবং তাপসের মাকে থানায় ডাকে। পরে মহিলাকে আটক করা হয়েছে বলে খবর। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement