ঘরের মধ্যে থেকে এক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সমীরশেখর চৌধুরী (৪০)। বুধবার সকালে তেহট্টের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পলাশীপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন সমীরবাবু। তেহট্টের একটি ভাড়াবাড়িতে তিনি একাই থাকতেন। গত পাঁচ দিন তিনি হাসপাতালে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই ঘর থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশকে খবর দেয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে।