ছেলে খুনের সাক্ষ্য দিতে ডাক মাকে

পুত্রশোকে বিপর্যস্ত স্নায়ু তাঁকে থিতু হতে দেয় না। অশীতিপর শরীরটা সব সময় থরথর করে কাঁপে। তবু একমাত্র ছেলের খুনের মামলায় সাক্ষ্য দিতে বৃহস্পতিবার আদালতে যেতে প্রস্তুত ছবিরানি নন্দী। তিনি নবদ্বীপে খুন হওয়া সিপিএম নেতা অরুণ নন্দীর মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:৫৩
Share:

পুত্রশোকে বিপর্যস্ত স্নায়ু তাঁকে থিতু হতে দেয় না। অশীতিপর শরীরটা সব সময় থরথর করে কাঁপে। তবু একমাত্র ছেলের খুনের মামলায় সাক্ষ্য দিতে বৃহস্পতিবার আদালতে যেতে প্রস্তুত ছবিরানি নন্দী। তিনি নবদ্বীপে খুন হওয়া সিপিএম নেতা অরুণ নন্দীর মা।

Advertisement

আজ, বৃহস্পতিবার থেকেই নবদ্বীপের অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক সুধীর কুমারের আদালতে সিপিএম নেতা অরুণ নন্দী হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এর আগে গত ১৬ জুলাই ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন মামলার অন্যতম প্রধান সাক্ষী ছবিদেবী অসুস্থ থাকায় শুনানির দিন পিছিয়ে যায়। ২০১৩ সালের ৩১ মার্চের গভীর রাতে ওলাতলাদেবীর বাড়িতে নবদ্বীপ পুরসভার কর্মী এবং সিপিএমের শাখা সম্পাদক অরুণ নন্দী (৫৭) নৃশংস ভাবে খুন হয়েছিলেন। সেই সময়ে অরুণবাবুর স্ত্রী উৎপলা নন্দী পুলিশের কাছে লিখিত অভিযোগ করে জানিয়ে ছিলেন যে, ডাকাতি করতে এসে ডাকাতরাই তাঁর স্বামীকে খুন করেছে।

ওই ঘটনাপর প্রায় বাইশ মাস পরে, গত ৭ ফেব্রুয়ারি অরুণবাবুকে খুনের অভিযোগে উৎপলাদেবী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু নবকুমার দত্তকে পুলিশ গ্রেফতার করে। গত ১৩ এপ্রিল নবদ্বীপ আদালতে ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ৩৪৪ পাতার ওই চার্জশিটে পুলিশ অরুণ নন্দী হত্যায় তাঁর স্ত্রী উৎপলা নন্দী এবং তাঁর প্রেমিক নবকুমার দত্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুন এবং খুনের পর পরিকল্পনা মাফিক প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে। ১৬ জুন নবদ্বীপের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতে এই মামলার চার্জ গঠন হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement