টুকরো খবর

রাজ্য জুড়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি পুনরুদ্ধারে রাজ্য সরকারকে ‘পরামর্শ’ দিলেন রেল প্রতিমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “সংখ্যালঘু উন্নয়নের নামে নাটক না করে এই কাজের কাজটিই আগে করা দরকার রাজ্য সরকারের।” রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির বহুতালি ও রঘুনাথগঞ্জের মালডোবায় দু’টি নির্বাচনী সভায় অধীরবাবু বলেন, “দেশে যে পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে তা থেকে বছরে ১২ হাজার কোটি টাকা আয় হতে পারে।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০১:১১
Share:

শাসকদলকে কটাক্ষ অধীরের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

রাজ্য জুড়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি পুনরুদ্ধারে রাজ্য সরকারকে ‘পরামর্শ’ দিলেন রেল প্রতিমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “সংখ্যালঘু উন্নয়নের নামে নাটক না করে এই কাজের কাজটিই আগে করা দরকার রাজ্য সরকারের।” রবিবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির বহুতালি ও রঘুনাথগঞ্জের মালডোবায় দু’টি নির্বাচনী সভায় অধীরবাবু বলেন, “দেশে যে পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে তা থেকে বছরে ১২ হাজার কোটি টাকা আয় হতে পারে। যা ইমাম ভাতা-সহ সংখ্যালঘুদের সামাজিক উন্নয়নে ব্যয় করা যেতে পারে। দিল্লিতেও ইমামেরা ১০ হাজার এবং মোয়াজ্জেমরা সাড়ে ৮ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন ওয়াকফ বোর্ডের সম্পত্তির আয় থেকেই। এ রাজ্যে তৃণমূল সরকার তা না করে সংখ্যালঘুদের নিয়ে তামাশা করছে।”

Advertisement

গ্রেফতার, অবরোধ

Advertisement

পুলিশের বিরুদ্ধে তৃণমূলকর্মীকে গ্রেফতার ও মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল কিছু লোক। রাফিজুল মোল্লা নামে ওই তৃণমূলকর্মীর বাড়ি ডোমকল থানার পাররঘুনাথপুর গ্রামে। পুলিশ অবশ্য জানিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে থানায়। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। মারধরের অভিযোগ মিথ্যা।

দেহ উদ্ধার

এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে সালারের আওচা গ্রামের ঘটনা। মৃতের নাম রিনা সাহা (৩১)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। অন্য দিকে, শনিবার রাতে ভরতপুরের রুহা গ্রামের সৃষ্টিধর মণ্ডলের (৭৬) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

প্রীতি ক্রিকেট

শুক্রবার ডোমকল ক্রিকেট মাঠে ক্রিকেট খেলল মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে বহরমপুর একাদশ ১৫ ওভারে ১২৫ রান তোলে। জবাবে সব উইকেট খুইয়ে ১০৮ করে ডোমকল একাদশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement