ডুবে মৃত্যু প্রতিবন্ধীর

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের। হরিহরপাড়া থানার ডাঙাপাড়া গ্রামের সোমবার দুপুরের ঘটনা। মৃতের নাম সাহাবুদ্দিন মণ্ডল (২৪)। তাঁর বাবা আবদুল মণ্ডল বলেন, ‘‘দুপুরে ছেলে স্নান করতে গিয়েছিল। ওর হাত ও পায়ে সমস্যা থাকায় সাঁতার কাটতে পারত না।’’ সে কারণেই জলে ডুবে মৃত্যু হয় বলে পুলিশের অনুমান। বেশ কয়েক ঘণ্টা পরে বিকেলে সাহাবুদ্দিনের দেহ উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০২:১০
Share:

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের। হরিহরপাড়া থানার ডাঙাপাড়া গ্রামের সোমবার দুপুরের ঘটনা। মৃতের নাম সাহাবুদ্দিন মণ্ডল (২৪)। তাঁর বাবা আবদুল মণ্ডল বলেন, ‘‘দুপুরে ছেলে স্নান করতে গিয়েছিল। ওর হাত ও পায়ে সমস্যা থাকায় সাঁতার কাটতে পারত না।’’ সে কারণেই জলে ডুবে মৃত্যু হয় বলে পুলিশের অনুমান। বেশ কয়েক ঘণ্টা পরে বিকেলে সাহাবুদ্দিনের দেহ উদ্ধার হয়। দরিদ্র পরিবারের ছেলেটি ফেরিওয়ালার কাজ করত বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement