ভাঙচুরে ধৃত কংগ্রেসকর্মী

বিডিও অফিস ভাঙচুর ও বিডিওকে নিগ্রহের ঘটনায় পুলিশ আসেদ শেখ নামে এক কংগ্রেসকর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর গ্রামের বাড়ি থেকে আসেদকে ধরে পুলিশ। অভিযোগ, ১৮ অগস্ট কংগ্রেসের ডাকা বন‌‌্ধ-এ জনা পঁচিশ কংগ্রেস কর্মী ব্লক দফতরে বিডিও রাজর্ষি নাথের ঘরে জোর করে ঢোকে।

Advertisement
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:২৫
Share:

বিডিও অফিস ভাঙচুর ও বিডিওকে নিগ্রহের ঘটনায় পুলিশ আসেদ শেখ নামে এক কংগ্রেসকর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর গ্রামের বাড়ি থেকে আসেদকে ধরে পুলিশ। অভিযোগ, ১৮ অগস্ট কংগ্রেসের ডাকা বন‌‌্ধ-এ জনা পঁচিশ কংগ্রেস কর্মী ব্লক দফতরে বিডিও রাজর্ষি নাথের ঘরে জোর করে ঢোকে। পরে আলো নিভিয়ে শুরু হয় চেয়ার টেবিল ভাঙচুর। চেয়ার থেকে বিডিওকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। বিডিও ওই রাতেই ছয় জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এ দিন ওই যুবককে গ্রেফতার করা হয়। ব্লক কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement