সীমান্ত থেকে আটক চার জন বাংলাদেশি

অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশের বাসিন্দাকে আটক করে পুলিশের হাতে তুলে দিত বিএসএফ। ওই চার জনকে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয়কেও। মঙ্গলবার সন্ধ্যায় চাপড়ার হুদাপাড়া সীমান্তের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০১:০৬
Share:

অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশের বাসিন্দাকে আটক করে পুলিশের হাতে তুলে দিত বিএসএফ। ওই চার জনকে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয়কেও। মঙ্গলবার সন্ধ্যায় চাপড়ার হুদাপাড়া সীমান্তের ঘটনা।

Advertisement

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ওই চার বাংলাদেশি এ পারে এসে হুদাপাড়ার বাসিন্দা ভবানন্দ হালদারের বাড়িতে আশ্রয় নিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভবানন্দের বাড়িতে হানা দেয় বিএসএফ।

সীমান্তের মালুয়াপাড়ার বিএসএফের আধিকারিকের কাছে মঙ্গলবার সন্ধ্যায় খবর আসে, ভবানন্দ ও ওই চার বাংলাদেশি চোরাচালানের পরিকল্পনা করছে। সেই মতো বিএসএফ মঙ্গলবার রাতেই ভবানন্দের বাড়িতে হানা দিয়ে দেখে, চার বাংলাদেশি যুবক ভবানন্দের সঙ্গে বসে মদ খাচ্ছে। সেখান থেকে তাদের ধরে বুধবার চাপড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে। আজ, বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

Advertisement

ধৃত ওই চার বাংলাদেশির মধ্যে কামাল হালসানা ও রিপন বিশ্বাস চুয়াডাঙার বাসিন্দা। ভবেশ হালদার ও মহম্মদ রিপানুদ্দিন বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। এরা বেশ কিছু দিন ধরে গরু পাচারের সঙ্গে জড়িত বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এই চার জনকে নিয়ে চলতি বছরে ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে মোট ১৪৬ জন বাংলাদেশিকে ধরল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement