টুকরো খবর

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম জেলা সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী না যাওয়ায় বির্তক দেখা দিয়েছে। রবিবার মালদহের সানাউল্লাহ মঞ্চে সম্মেলনটি হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক অজিত নায়েক, দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০১:০৩
Share:

দলের শিক্ষক সমিতির সম্মেলনে নেই মন্ত্রী, প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা • মালদহ

Advertisement

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম জেলা সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী না যাওয়ায় বির্তক দেখা দিয়েছে। রবিবার মালদহের সানাউল্লাহ মঞ্চে সম্মেলনটি হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক অজিত নায়েক, দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কৃষ্ণেন্দুবাবু ছাড়াও আরেক মন্ত্রী সাবিত্রী মিত্রকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি কলকাতায় ছিলেন। আর কৃষ্ণেন্দুবাবু জেলায় থেকেও সম্মেলনে যোগ না দেওয়ায় দলীয় স্তরের নানা গুঞ্জন শুরু হয়েছে। দলের একাংশ নেতার অনুমান, সম্মেলনে সংগঠনের জেলা কমিটি গঠনের কথা ছিল। সংগঠনের সভাপতির দৌড়ে বেশ কয়েকটি নাম ছিল। তবে জেলা সভাপতি মোয়াজ্জেমবাবুর ঘনিষ্ঠই বিপ্লব গুপ্তকে সংগঠনের জেলা সভাপতি হিসাবে আগেই ঠিক করে রেখেছিলেন রাজ্য নেতৃত্ব। আনুষ্ঠানিকভাবে সম্মেলনে নাম ঘোষণা করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দুবাবুর ঘনিষ্ঠ কেউ সভাপতি না হওয়ায় তিনি আর সম্মেলনে আসেননি। মন্ত্রী কৃষ্ণেন্দুবাবু অবশ্য বলেন, “জেলায় বেশ কয়েকটি কর্মসূচি থাকায় যেতে পারিনি। আর সংগঠনের রাজ্য সভাপতি কে হবে তা ঠিক করবে রাজ্য নেতৃত্ব। আমার কোনও ভূমিকা নেই। যা বিতর্ক বা গুঞ্জনের কথা বলা হচ্ছে সব ভিত্তিহীন।” তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেন, “মন্ত্রী নানা কাজ থাকতে পারে। তা উনি আগেই জানিয়েছিলেন। বিতর্কের কোনও বিষয় নেই।” আর দলের তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেমবাবু বলেন, “উনি খুবই ব্যস্ত মানুষ। আগাম কর্মসূচি ছিল। আসতে পারবেন না তা আগেই জানিয়েছিলেন। গোষ্ঠী কোন্দলের বিষয় নেই।”

Advertisement

চারটি সরকারি দফতরে লুঠপাট একই রাতে
নিজস্ব সংবাদদাতা • মালদহ

চারটি সরকারি দফতরে একই রাতে লুঠপাট চালিয়ে পালল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি ফাঁড়ির গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে। রবিবার সকালে দফতরগুলির তালা ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। পঞ্চায়েতের প্রধান মিনাক্ষী মন্ডল মোথাবাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত চত্বরে পঞ্চায়েত অফিস ছাড়াও একটি ডাকঘর, উপস্বাস্থ্য কেন্দ্র ও একটি ভূমি রাজস্ব অফিস রয়েছে। একই ছাদের তলায় পরপর অফিসগুলি রয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা ওই অফিসগুলির তালা ভাঙা অবস্থায় দেখেন। পঞ্চায়েত অফিস থেকে সাতটি কম্পিউটার, ডাকঘর থেকে ২৫ হাজার টাকা, স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ সহ নথিপত্রও নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ভূমি রাজস্ব অফিসের জমির রের্কডের খাতা ছিঁড়ে দিয়েছে। সব মিলিয়ে ১০টি ঘরে দুষ্কৃতীরা তান্ডাব চালায়। মিনাক্ষীদেবী। তিনি বলেন, “বহু গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট হয়ে গিয়েছে। পুলিশের নজরদারি ঠিকঠাক ছিল না বলেই মনে হচ্ছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।”

মোর্চার বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং

পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দিয়ে গোর্খাল্যান্ডের দাবিকে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলল সিপিআরএম। রবিবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি আর বি রাই। তাঁর কথায়, “বিভিন্ন সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দেওয়ার দাবি, আর গোর্খাল্যান্ডের দাবি দু’টি পৃথক গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও, গোর্খাল্যান্ডের দাবি গোর্খাদের নিরাপত্তা এবং অস্তিত্বের প্রশ্ন। এই দুই দাবিকে সরকার গুলিয়ে দিতে চাচ্ছে।” পাহাড়ের ১১টি সম্প্রদায়কে আদিবাসী মর্যাদা দেওয়ার দাবিতে মোর্চার প্রতিনিধি দল সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রাজ্য সরকারও এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে। মোর্চার সহ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, “ভিত্তিহীন অভিযোগ। পাহাড়ের কোনও রাজনৈতিক দলের এমন অভিযোগ তোলা উচিত নয়। গোর্খাল্যান্ড পেলেও আদিবাসী মর্যাদা প্রয়োজন।”

মহিলাকে খুন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

এক মহিলাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে রায়গঞ্জ থানার সাহাপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম সীমা হেমব্রম (৫০)। নিহতের ছেলে শুভান পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ধৃতের নাম সার্জেন মান্ডি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সার্জেন মার্ডির পরিবারের সঙ্গে প্রতিবেশী সীমাদেবীর পরিবারের বনিবনা ছিল না। এদিন ধৃত সার্জেন মার্ডির এক ভাইয়ের শ্রাদ্ধ ছিল। সেখানে সীমাদেবীও যান। খাবারের পর তিনি ধৃতের মৃত ভাই, বাবা-সহ গোটা পরিবারের সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলেন বলে অভিযোগ। এই নিয়ে বচসার সময় সার্জেন তাঁর মাথায় কোদালের বাড়ি দেন বলে অভিযোগ। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মহিলাকে খুন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ

এক মহিলাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে রায়গঞ্জ থানার সাহাপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম সীমা হেমব্রম (৫০)। নিহতের ছেলে শুভান পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ধৃতের নাম সার্জেন মান্ডি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সার্জেন মার্ডির পরিবারের সঙ্গে প্রতিবেশী সীমাদেবীর পরিবারের বনিবনা ছিল না। এদিন ধৃত সার্জেন মার্ডির এক ভাইয়ের শ্রাদ্ধ ছিল। সেখানে সীমাদেবীও যান। খাবারের পর তিনি ধৃতের মৃত ভাই, বাবা-সহ গোটা পরিবারের সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা বলেন বলে অভিযোগ। এই নিয়ে বচসার সময় সার্জেন তাঁর মাথায় কোদালের বাড়ি দেন বলে অভিযোগ। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চারটি সরকারি দফতরে লুঠ

নিজস্ব সংবাদদাতা • মালদহ

চারটি সরকারি দফতরে একই রাতে লুঠপাট চালিয়ে পালল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি ফাঁড়ির গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে। রবিবার সকালে দফতরগুলির তালা ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। পঞ্চায়েতের প্রধান মিনাক্ষী মন্ডল মোথাবাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত চত্বরে পঞ্চায়েত অফিস ছাড়াও একটি ডাকঘর, উপস্বাস্থ্য কেন্দ্র ও একটি ভূমি রাজস্ব অফিস রয়েছে। একই ছাদের তলায় পরপর অফিসগুলি রয়েছে। বাসিন্দারাই দেখেন, সেগুলির তালা ভাঙা।

সই অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ভক্তিনগর থানা এলাকার আইনি কাজকর্ম শিলিগুড়ি আাদলতে নিয়ে আসার দাবিতে সই সংগ্রহ অভিযান চলছে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের। রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার নিউ জলপাইগুড়ি ফাঁড়ির অম্বিকানগর এলাকায় সই সংগ্রহ করলেন তাঁরা। উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সম্পাদক রতন বণিক, সভাপতি সুনীল সরকার, প্রহ্লাদ বণিক, শর্মিলা শর্মা সহ অন্য সদস্যরা। সম্পাদক রতনবাবু বলেন, “এদিন প্রায় ১ হাজার সই সংগ্রহ হয়েছে।” এ দিন তিনি বলেন, “এলাকার ক্লাব, ব্যবসায়ী সংগঠনগুলি আমাদের সাহায্য করেছে।” অন্তত ১ লক্ষ সই সংগ্রহ করা বলে তিনি জানান। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজারের বেশি সই সংগ্রহ করা হয়েছে বলে সংগঠনের পক্ষে জানানো হয়েছে।

ফের জাল নোট কালিয়াচকে
নিজস্ব সংবাদদাতা • মালদহ

উত্তরবঙ্গে ফের জাল নোট-সহ দু’জনকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই বাহিনী সূত্রের খবর, ধৃতদের নাম বিষ্ণু মিয়াঁ ও তারিক শেখ। দু’জনেই মালদহের কালিয়াচকের বাসিন্দা। শনিবার বেলা আড়াইটে নাগাদ কালিয়াচক থেকেই তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে পাঁচ লক্ষ ৯৬ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। তারা ওই নোট দিয়েছিল একটি হোটেলে।

শ্লীলতাহানির নালিশ

দশ বছর বয়সী এক বালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি থানা এলাকায়। বালিকার পরিবারের পক্ষ থেকে হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছে। হলদিবাড়ি থানার আইসি সৌম্যজিত্‌ রায় জানান, অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। পুলিশ জানায়, বালিকার বাবা বাসকর্মী। দুপুরে মেয়েটি বাবার জন্য খাবার নিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিল। অভিযুক্ত মেয়েটিকে চকোলেট দেওয়ার নাম করে ডেকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বালিকা চিত্‌কার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।

নেতাকে মারধর

তৃণমূল প্রভাবিত পুর কর্মচারী সংগঠনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে কোচবিহার সাংস্কৃতিক সঙ্ঘের মাঠ লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নাম অলোক রায়। তিনি তৃণমূল প্রভাবিত কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement