Coronavirus

‘হাত ধোয়ার জন্য রাম না ভদকা, কোন মদটা ভাল?’

করোনা নিয়ে চারপাশে হইহই কাণ্ড চলছে। কমবেশি সকলেই পরামর্শ দিচ্ছেন, ‘‘ষাট শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে।’’

Advertisement

অনির্বাণ রায়

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৩:২৯
Share:

অঙ্কন: ওঙ্কারনাথ ভট্টাচার্য

অকারণে কি আর কেউ কারণ খোঁজে?

Advertisement

করোনা নিয়ে চারপাশে হইহই কাণ্ড চলছে। কমবেশি সকলেই পরামর্শ দিচ্ছেন, ‘‘ষাট শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে।’’

যা শুনে বহু লোকের প্রতিক্রিয়া, ‘‘হবে তো বটে, কিন্তু পাই কোথায়?’’ এ প্রশ্নেরও যথেষ্ট কারণ রয়েছে। বেশিরভাগ ওষুধ বা অন্য দোকানে গেলেই শুনতে হচ্ছে— ‘স্টক শেষ!’

Advertisement

তা হলে?

তা হলে আর কী! বঙ্গের এই বিপুল বাজারে কি অ্যালকোহল কম পড়িয়াছে? এত দিন অনেকেই সে দোকানে যাওয়া তো দূরের কথা, তার ছায়াও মাড়াননি অনেকে। কিন্তু বিপদের দিনে লজ্জা, ঘেন্না ভয়, তিন থাকতে নেই। তাই সটান মদের দোকানে ঢুকে এক জন ভরাট গলায় বললেন, ‘‘আমাকে একটা স্যানিটাইজ়ার দেবেন তো!’’

Advertisement

মদের দোকানের কর্মী প্রথম ক’দিন ভ্যাবাচাকা খেয়েছিলেন। কিন্তু এখন এমন ‘আবদারে’ তিনি ধাতস্থ হয়ে গিয়েছেন। তাই নরম গলায় গ্রিলের উল্টো দিকের ক্রেতাকে তিনি বলেন, ‘‘এটা স্যানিটাইজ়ারের দোকান নয়।’’ কিন্তু ক্রেতাও নাছোড়, ‘‘আহা, তা হলে হাত ধোওয়ার মদটাই দিন।”

মদের দোকানের কর্মীরা বলছেন, ‘‘করোনার দাপটে এ এক আজব ফ্যাসাদে পড়েছি মশাই!’’ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রবীণের প্রশ্ন শুনে আকাশ থেকে পড়েছিলেন জলপাইগুড়ি শহর লাগোয়া একটি মদের দোকানের কর্মী অমিত সরকার। সেই প্রবীণ নিচু গলায় জানতে চেয়েছিলেন, “আচ্ছা ভাই, হাত ধোওয়ার জন্য কোন মদটা ভাল হবে, রাম নাকি ভদকা?”

কদমতলার একটি মদের দোকানের কর্মী পিঙ্কু ঘোষ বলছেন, ‘‘এখন রোজই এমনটা ঘটছে। কেউ কেউ আবার মদের বোতল কিনে তা দিয়ে হাতও ধুচ্ছেন। কী কাণ্ড, বলুন তো!’’ কেউ কেউ আবার বোতলের গায়ে সাঁটা লেবেল দেখে রেগে গিয়ে বলছেন, ‘‘এ কী, ষাট শতাংশের জায়গায় চল্লিশ শতাংশ অ্যালকোহল কেন!’’ এমন কাণ্ড দেখে প্রকৃত সুরাপ্রেমীদের টিপ্পনী, ‘‘ভাইরাসে রাশ টানা সত্যিই কঠিন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement