West Bengal Elections 2026

নববর্ষ উপলক্ষে চালসায় শোভাযাত্রা করবেন মমতা

তৃণমূল সূত্রের খবর, ১৫ এপ্রিল থেকে উত্তরবঙ্গে আরেক দফায় ভোট প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:১৫
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা নববর্ষে চালসায় শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এমনই নির্দেশ এসেছে জেলা তৃণমূলে। মঙ্গলবাড়ি হাট থেকে চালসা চৌপথি পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। শোভাযাত্রায় বাঙালি, আদিবাসী, রাজবংশী নানা নাচ-গানের দলও থাকবে। গত লোকসভা ভোটের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় পদযাত্রা করেছিলেন। তৃণমূল সূত্রের খবর, বিধানসভা ভোটের আগেও চালসা তথা ডুয়ার্সে প্রচার করে বাংলা নববর্ষের প্রথম দিন উত্তরবঙ্গে বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে চালসাতে এক বার এসেছিলেন মুখ্যমন্ত্রী। একটি গির্জাতে অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন। সেখান থেকেই ময়নাগুড়িতে জনসভাও করে গিয়েছেন।

তৃণমূল সূত্রের খবর, ১৫ এপ্রিল থেকে উত্তরবঙ্গে আরেক দফায় ভোট প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার একাধিক বিধানসভায় পরপর জনসভা হওয়ার কথা। সেই সঙ্গে চা বলয়ের মানুষজন-সহ নানা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে জনসংযোগও করার কথা রয়েছে। হতে পারে ঘরোয়া নানা অনুষ্ঠান এবং বৈঠকও। দলের নেতাদের ডেকেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ভোট হবে ২৩ এপ্রিল। অন্তিমলগ্নে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা হবে উত্তরবঙ্গে।

জলপাইগুড়িু জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ বলেন, ‘‘নববর্ষে চালসায় শোভাযাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী। তিনি উত্তরবঙ্গের মানুষকে ভালবাসেন। বিপর্যয় ঘটলে যেমন ছুটে আসেন, তেমনই আনন্দ-উৎসবও ভাগ করে নেন।’’ নববর্ষের শোভাযাত্রায় নাগরাকাটা, মালবাজার-সহ আশপাশের কয়েকটি কেন্দ্রের তৃণমূল প্রার্থীরাও থাকতে পারেন। তবে বিস্তারিত এখনও স্থির হয়নি বলে দাবি। আগামী সপ্তাহের মধ্যে বিস্তারিত কর্মসূচি এবং কাদের ডাকা হবে তা জানিয়ে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন