Vastu Tips For House Construction

জীবনের সব পুঁজি নিঃশেষ করছেন সাধের বাড়ি তৈরি করতে? মেনে চলুন ৫ নিয়ম, অন্যথায় হতে পারে অমঙ্গল

বাড়ি নির্মাণে কখনওই তাড়াহুড়ো করা উচিত নয়। যে জায়গায় শুধু আমরাই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও জীবন কাটাবে এবং যেখানে প্রায় সবটুকু পুঁজি ব্যয় হয়ে যাবে, সে ক্ষেত্রে ধৈর্য বজায় রাখতেই হবে। শুভ সময়, অবস্থান এবং বাস্তুশাস্ত্রের অন্যান্য নানা দিক বিবেচনা করে তবেই এই কাজে এগোতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১১:৪৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়ি। আমাদের জীবনে এই ছোট্ট শব্দটির গুরুত্ব বিপুল। জীবনের তিনটি মূলগত চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান। অনেকেরই জীবনের অধিকাংশ সময় বয়ে যায় পরের বাড়িতে থেকে। জীবনের প্রায় শেষ লগ্নে এসে সমস্ত সঞ্চয় তাঁরা ব্যয় করেন মাথার উপর একটুকরো ছাদের জন্য।

Advertisement

তাই বাড়ি নির্মাণে কখনওই তাড়াহুড়ো করা উচিত নয়। যে জায়গায় শুধু আমরাই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও জীবন কাটাবে এবং যেখানে প্রায় সবটুকু পুঁজি ব্যয় হয়ে যাবে, সে ক্ষেত্রে ধৈর্য বজায় রাখতেই হবে। শুভ সময়, অবস্থান এবং বাস্তুশাস্ত্রের অন্যান্য নানা দিক বিবেচনা করে তবেই এই কাজে এগোতে হবে। বাড়ি নির্মাণের জন্য নির্বাচিত জমিতে বাস্তুশাস্ত্রের নীতিগুলি প্রযোজ্য হচ্ছে কি না, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাড়ি তৈরি করতে দীর্ঘ সময় লেগে যায়। ধৈর্য ও স্থিরতা বজায় রেখে একটি শুভ সময় বেছে নিলে তা সুফলই বয়ে আনে। যদি আপনার জন্মকুণ্ডলীর মহাদশা, অন্তর্দশা এবং গ্রহের গোচরের সঙ্গে সঙ্গতি রেখে শুভ নক্ষত্র ও শুভ দিনটি বাড়ি তৈরির কাজে হাত দেওয়ার শুরুতেই চিহ্নিত করা যায়, তবে নির্মাণকাজ কোনও বাধা ছাড়াই নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।

Advertisement

বাড়ি তৈরির ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলা উচিত, জেনে নিন—

১। বাড়ির নির্মাণকাজ দ্রুত ও সময়মতো সম্পন্ন করা নিশ্চিত করতে, শ্রমিক ও রাজমিস্ত্রিদের দক্ষিণ দিকে মুখ করে প্রতি দিনের কাজ শেষ করতে বলুন। এই সহজ কৌশলটি বাড়ির মালিকের জন্য শুভ ও উপকারী।

Advertisement

২। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী রাখার জায়গা জমির নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত। নির্মাণকাজ শুরু করার আগে নির্দিষ্ট দিকে জিনিস রাখার জন্য একটি ঘর তৈরি করে নেওয়াও যেতে পারে। বায়ু কোণ, অর্থাৎ উত্তর-পশ্চিম দিকে নির্মাণসামগ্রী রাখার ঘর থাকলে চুরির ঝুঁকি বাড়ে বলে মনে করা হয়।

৩। মূল বাড়ি নির্মাণের আগে পুরো জমিটি ঘিরে একটি পাঁচিল তৈরি করে নেওয়াই সবচেয়ে ভাল। শাস্ত্রে একে শুভ ফলদায়ী বলে মনে করা হয়েছে। এ ছাড়াও এর ফলে অবাঞ্ছিত লোকজনের উপদ্রব থেকেও রেহাই পাওয়া যাবে।

৪। জমি বাছাই করার সময় ভূমির ঢাল যদি ঈশান কোণ (উত্তর-পূর্ব দিক) এবং পূর্ব দিকে হয়, তবে তা বাড়ির মালিকের জন্য অত্যন্ত উপকারী বলে বিশ্বাস। অন্যান্য দিকের ঢালকে ক্ষতিকর বলে মনে করা হয়।

৫। জমির স্তর, তার আকার, কোণ এবং ক্ষেত্রফল বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে হওয়া উচিত। তবেই সেই জমির উপর নির্মিত বাড়িতে বসবাস করে শান্তি এবং সুখ-সমৃদ্ধি লাভ করবেন বলে আশা করা যায়। সুদিন বয়ে আনবে সেই গৃহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement