Student Murder in Siliguri

ছাত্র খুনে উত্তপ্ত শিলিগুড়ি কোর্ট চত্বর, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মৃতের পরিবারের!

ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদককে খুন করা নিয়ে মঙ্গলবার থেকে শোরগোল মাটিগাড়ার শিমুলতলায়। বছর ষোলোর ছেলেটি শনিবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় চা-বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬
Share:

শিলিগুড়ি আদালত চত্বরে মহিলাদের বিক্ষোভ। —নিজস্ব ছবি।

টানা তল্লাশির পর শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালক খুনে মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ধৃতকে আদালতে হাজির করানোর সময় শুরু গন্ডগোল। শিলিগুড়ি আদালতের সামনে ধৃতকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মৃতের পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। আদালত চত্বরে ছোটে সশস্ত্র পুলিশবাহিনী।

Advertisement

দুপুরে ধৃতকে এজলাসে তোলার সময় পরিস্থিতি একেবারে হাতে বাইরে চলে যাচ্ছিল। বিক্ষোভকারীরা পুলিশের হাত থেকে রাজকে প্রায় কেড়ে নিতে যান। কোন প্রকারে ধৃতকে নিয়ে ঘুরপথে এজলাসে যায় পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনীকে। যায় সশস্ত্র পুলিশবাহিনীও।

ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদককে খুন করা নিয়ে মঙ্গলবার থেকে শোরগোল মাটিগাড়ার শিমুলতলায়। বছর ষোলোর ছেলেটি শনিবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার রক্তাক্ত অবস্থায় চা-বাগান থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। ওই ঘটনায় ছাত্রের এক বন্ধুকে পুলিশ আগেই ধরেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত সম্পর্কে তথ্য পান তদন্তকারীরা। খোঁজ শুরু হয় রাজ নামে বছর চব্বিশের যুবকের। শেষমেশ মঙ্গলবার রাতে মাটিগাড়ার পোড়াঝার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা গয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গা-ঢাকা দিতে প্রথমে হলদিবাড়ি চলে গিয়েছিলেন অভিযুক্ত। সেখান মাথাভাঙায় নিয়ে হয়ে কোচবিহারে লুকিয়ে ছিলেন। খুনের পর থেকেই মোবাইল বন্ধ করে রেখেছিলেন। কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার সময় প্রথম বার ফোন ‘অন’ করেন। তখনই ট্র্যাক করে পুলিশ। জানা যায়, শেষমেশ এনজেপি হয়ে বিহারে পালানোর পরিকল্পনা ছিল রাজের। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement