আইআইএফটি কলকাতা। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় বাণিজ্য দফতর অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ চাকরির সুযোগ। প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ রয়েছে। এ জন্য অনলাইনেই আবেদনপত্র জমা নেওয়া হবে।
প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নিযুক্তদের কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
তাঁদের বেতন হবে মাসে ৩৫,০০০ থেকে ৪০,০০০০ টাকা। সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন পাঁচ বছরের অভিজ্ঞতা। এ ছাড়াও অন্য দক্ষতার শর্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।