ঈদ উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের সাড়ে ৫ হাজার দুঃস্থ পুরুষ ও মহিলা বাসিন্দাদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিলি করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রায়গঞ্জের মহারাজা, বরুয়া, বীরঘই, রাসবিহারী মার্কেট ও কুমারডাঙি এলাকায় একাধিক শিবির করে তাঁদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন। সন্ধ্যায় রায়গঞ্জ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে দলের জেলা কার্যালয়ে রায়গঞ্জের বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাড়ে পাঁচশো দুঃস্থ বাসিন্দাদের নিয়ে মহা ইফতার পার্টির আয়োজন করা হয়।