উৎসবে চায়ের স্বাদ

ডুয়ার্স উৎসবে দর্শকরা স্বাদ নিতে পারবেন দেশবিদেশের নানা ধরনের চায়ের। এ বছর উৎসবে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দ্বাদশ বর্ষ ডুয়ার্স উৎসবের খুঁটি পুজো হয়।

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০২:২৬
Share:

ডুয়ার্স উৎসবে দর্শকরা স্বাদ নিতে পারবেন দেশবিদেশের নানা ধরনের চায়ের। এ বছর উৎসবে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দ্বাদশ বর্ষ ডুয়ার্স উৎসবের খুঁটি পুজো হয়। উৎসবের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “পড়ুয়াদের পরীক্ষার কথা চিন্তা করেই এ বছর উৎসব এগিয়ে আনা হয়েছে। এ বছর উৎসব প্রাঙ্গনে আলাদা চায়ের প্যাভেলিয়ন করা হচ্ছে।’’ ২০ ডিসেম্বর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানও থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement