খুনে ধৃত ছেলে

বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকার ঘটনা। রবিবার রাতের কোনও এক সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে পুলিশ মনে করছে।

Advertisement
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০২:২৮
Share:

বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকার ঘটনা। রবিবার রাতের কোনও এক সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে পুলিশ মনে করছে। মৃত মধুয়া ওঁরাও (৫২) রাতে ঘুমিয়েছিলেন। সেই সময় তাঁকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে ছেলে অনিল বলে অভিযোগ। তবে এদিন দুপুর পর্যন্ত কিছু জানা যায়নি ঘর বন্ধ থাকায়। দুপুরের পর এক প্রতিবেশী তাঁদের বাড়িতে গেলে তিনি প্রথম জানতে পারেন। তিনিই খবর দেন খড়িবাড়ি থানায়। বিকেলের পর পুলিশ গিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement