সোমবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক থানার ভুতনির গোর্বধন টোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মোহন প্রসাদ সিংহ ও সোনা চৌধুরী। মোহনের বাড়ি বিহারের ভাগলপুরে এবং সোনা বাড়ির রতুয়ার বিলাইমারি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ। এদিন বিকেলে ভুতনির গোর্বধন টোলা গ্রামের বাজার এলাকার সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল ওই দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান, ডাকাতির জন্য এলাকা জড়ো হয়েছিল ধৃতেরা।