নির্মল গ্রাম সংসদের শিরোপা পেল মাধবপুর

মিশন নির্মল বাংলা কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে নির্মল গ্রাম সংসদের শিরোপা পেল কুমারগঞ্জের মাধবপুর। সোমবার সেখানে স্থানীয় জুনিয়র হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সাফল্য ঘোষণা করেন সভাধিপতি ললিতা টিগ্গা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অগাস্টিন লেপচা, কুমারগঞ্জের বিডিও ইশে তামাঙ্গ, পঞ্চায়েত সভাপতি উমা রায় প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৯
Share:

মিশন নির্মল বাংলা কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুরে নির্মল গ্রাম সংসদের শিরোপা পেল কুমারগঞ্জের মাধবপুর। সোমবার সেখানে স্থানীয় জুনিয়র হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে ওই সাফল্য ঘোষণা করেন সভাধিপতি ললিতা টিগ্গা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অগাস্টিন লেপচা, কুমারগঞ্জের বিডিও ইশে তামাঙ্গ, পঞ্চায়েত সভাপতি উমা রায় প্রমুখ। সভাধিপতি জানান, মাধবপুর সংসদ এলাকায় সাড়ে চার হাজার বাসিন্দার প্রত্যেকে বাড়িতে স্বাস্থ্যসম্মত পাকা শৌচাগার তৈরি করে ব্যবহার করছেন। ওই শৌচাগার তৈরির জন্য সরকার থেকে বাসিন্দাদের ৯০০০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। উপভোক্তাদের অংশ ছিল মাত্র ৯০০ টাকা। আগামী তিন মাসের মধ্যে গোটা জেলায় স্বচ্ছভারত প্রকল্পের অধীন নির্মল বাংলা কার্মসূচি রূপায়ণের কাজ শেষ করা হবে বলে সভাধিপতি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement