পঞ্চায়েত দখল

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কোতুয়ালি পরিবারের অন্যতম সদস্য বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু)। তার পরপরই শনিবার দুপুরে মালদহ কলেজ অডিটোরিয়ামে কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান-সহ কংগ্রেসের ছয় সদস্য যোগ দিলেন তৃণমূলে।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০১:১৭
Share:

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কোতুয়ালি পরিবারের অন্যতম সদস্য বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু)। তার পরপরই শনিবার দুপুরে মালদহ কলেজ অডিটোরিয়ামে কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান-সহ কংগ্রেসের ছয় সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ওই পঞ্চায়েতের দখল নিল। এ দিন নবাগত পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষক তথা সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, ‘‘লেবুবাবু যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement