পড়ার দায়িত্ব নিলেন পরিবহন বোর্ডের সদস্য

সেবক রোডের ফুটপাথে ঠেলা ভ্যানে চায়ের দোকান চালান নিখিল সরকার। তাঁর বড় ছেলে নিরঞ্জন এবার প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে, শিলিগুড়ি কর্মাস কলেজে ভর্তির আবেদন করেছে। আরেক ছেলে রতন একাদশ শ্রেণির ছাত্র। মেয়ে পূজা নবম শ্রেণির ছাত্রী।

Advertisement
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:২০
Share:

ছবি: বিশ্বরূপ বসাক।

সেবক রোডের ফুটপাথে ঠেলা ভ্যানে চায়ের দোকান চালান নিখিল সরকার। তাঁর বড় ছেলে নিরঞ্জন এবার প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে, শিলিগুড়ি কর্মাস কলেজে ভর্তির আবেদন করেছে। আরেক ছেলে রতন একাদশ শ্রেণির ছাত্র। মেয়ে পূজা নবম শ্রেণির ছাত্রী। সংসার চালিয়ে তিনজনের পড়ার খরচ জোগাড় হয় না। পড়ার খরচ বাঁচিয়ে রাখলে সংসার চলে না। বুধবার নিখিলবাবুর তিন ছেলে মেয়ের পড়ার খরচের দায়িত্ব নেওয়ার কথা জানালেন জেলা পরিবহন বোর্ডের সদস্য মদন ভট্টাচার্য। এ দিন মদনবাবু নিখিলবাবুর দোকানে গিয়ে, নিরঞ্জন এবং রতনের হাতে বই, খাতা, পেন তুলে দেন। মেয়ে পূজার পড়াশোনার জন্য প্রাথমিক ভাবে ২ হাজার টাকার অর্থ সাহায্যও করেন। প্রতি মাসেই তিনজনের পড়ার খরচ দেবেন বলে মদনবাবু জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement