বৃদ্ধাকে ‘খুন’

এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে। মৃতার নাম মানসী বন্দ্যোপাধ্যায় (৭৮)। তিনি বাড়িতে একা ছিলেন। তাঁর ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। মেয়েরও বিয়ে হয়েছে কলকাতায়। এ দিন তাঁর নাতি উৎসববাবু মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দেন। পুলিশের সন্দেহ, ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৯
Share:

এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে। মৃতার নাম মানসী বন্দ্যোপাধ্যায় (৭৮)। তিনি বাড়িতে একা ছিলেন। তাঁর ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। মেয়েরও বিয়ে হয়েছে কলকাতায়। এ দিন তাঁর নাতি উৎসববাবু মৃতদেহ দেখে প্রতিবেশীদের খবর দেন। পুলিশের সন্দেহ, ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। তাঁর মাথার পিছনে আঘাত রয়েছে। খুনের পরে দেহ টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহ। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” উৎসববাবু জানান, এ দিন বিকেলেও ফোনে তাঁর মানসী দেবীর সঙ্গে ভাল ভাবেই কথা হয়। ঘটনার কথা শুনে পৌঁছন পুরসভার চেয়ারপার্সেন রেবা কুণ্ডুর ছেলে শুভজিৎবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement