রবিবার বির্সজনের দিন বিভিন্ন পুজো কমিটিগুলি আইন অমান্য করে ডিজে সাউন্ড সিস্টেম বাজায় বলে অভিযোগ। স্বেচ্ছাসেবী সংগঠনের। বিষয়টি সোমবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জমা দেয় আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। সংগঠনের সম্পাদক ল্যারি বসু বলেন, “ দুর্গা পুজোর আগে পুজো কমিটি গুলোকে নিয়ে পুলিশের তরফে যে বৈঠক হয়েছিল তাতে ডিজে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আলিপুরদুয়ার জংশন ও আলিপুরদুয়ার শহরের অধিকাংশ পুজো কমিটি গুলি বির্সজনের শোভাযাত্রায় আইন অমান্যকরে ডিজে সাউন্ড বাজিয়েছে। আমারা ওই পুজো কমিটি গুলিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।