বালক ফিরল

রাতে হারিয়ে সকালে ফিরে এল ছেলে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগরাকোট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বালকের নাম অর্জুন কুমার যাদব। সোমবার বিকেলে বেড়িয়ে রাতে বাড়ি ফেরেনি সে। সারা রাত খুঁজে না পেয়ে সকালে শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই বালকের মামা।

Advertisement
শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০১:৫৭
Share:

রাতে হারিয়ে সকালে ফিরে এল ছেলে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগরাকোট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বালকের নাম অর্জুন কুমার যাদব। সোমবার বিকেলে বেড়িয়ে রাতে বাড়ি ফেরেনি সে। সারা রাত খুঁজে না পেয়ে সকালে শিলিগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই বালকের মামা। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরে অবশ্য ওই বালকটি নিজেই ফিরে আসে। বাড়িতে জানায় তাকে একদল যুবক জোর করে গাড়িতে করে ডালখোলায় নিয়ে যায়। পরে সকালে ফের ছেড়ে দিয়ে যায়। পুলিশ অবশ্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement